দুটি নতুন স্মারক ডাকটিকেট উন্মোচন

২৩ জুন, ২০২০ ২১:০৪  
মঙ্গলবার (২৩ জুন) বিকালে দুটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছে ডাক অধিদপ্তর। ভার্চুয়াল ওয়েবিনারের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠনে সংযুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। ওয়েব বৈঠকের আগে স্মারক ডাকটিকেট দুটিতে সিল মেরে অনুমোদন দেন। স্বাক্ষর করেন উদ্বোধনী খামে। এর একটি ১৪ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বেতবুনিয়ায় উপগ্রহ ভূ কেন্দ্র উদ্বোধন করার স্মারক। অন্যটি ২৩ জুন ২০২০ বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক। ওয়েব বৈঠকে ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ছাড়াও বিভাগীয় পোস্ট অফিসের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলরা উপস্থিত ছিলেন।